জর্দানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে প্রাণ গেল ছাত্রীর

২৪ জুন ২০২২, ০৮:৫৮ AM
জর্ডানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আততায়ীর গুলিতে ছাত্রী নিহত হয়েছেন

জর্ডানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আততায়ীর গুলিতে ছাত্রী নিহত হয়েছেন © ইন্টারনেট

জর্ডানের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আততায়ীর গুলিতে এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা পরিচালকের দপ্তর। রাজধানীর ওই বিশ্ববিদ্যালয়ে ওই নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়।

হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভুক্তভোগীর নাম ইমান রসিদ (২১) বলে চিহ্নিত করেছে স্থানীয় গণমাধ্যম। আম্মানের অ্যাপ্লাইড সাইন্স বিশ্ববিদ্যালয়ের নার্সিংয়ের শিক্ষার্থী তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পরীক্ষা শেষে বের হওয়ার পর ওই ছাত্রীকে গুলি করা হয়। ক্যাম্পাসের প্রধান গেট দিয়ে প্রবেশ করে আততায়ী। গুলি করে নিরাপত্তা কর্মীদের বাধা ছাড়াই ক্যাম্পাস ত্যাগ করে সে।

আরো পড়ুন: সহকারী শিক্ষক থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পথে দ্রৌপদী

ইমান রসিদের বাবা মুফিদ রশিদ আল আরাবিয়াকে বলেন, নিরাপরাধ ভুক্তভোগী তার মেয়ে। মেয়ে কিছু করেনি, কিন্তু তাকে হত্যা করা হলো কেন। অপরাধের মাত্রা অনুযায়ী হত্যাকারীকে শাস্তি দেওয়া উচিত। আততায়ীকে তার চেনেন না এবং কেন হত্যাকাণ্ডের শিকার হলো সেটাও জানেন না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর আল জাজিরার।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close