লিভ-ইন সম্পর্কে থাকা আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২১ জুন ২০২২, ০৩:৩৪ PM
অভিনেত্রী রাশমিরেখা ওঝা

অভিনেত্রী রাশমিরেখা ওঝা © ফাইল ছবি

ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে টিভি অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ওড়িশার ডিসিপি পিটিআইকে জানান, আপাতত রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতেন তারা।  

এ বিষয়ে রাশমিরেখার বাবা বলেন, ‘শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। ’

রাশমিরেখার রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওড়িশার জগতসিংপুর জেলার বাসিন্দা রশমিরেখা। তিনি টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’তে অভিনয়ের সুবাদে রাতারাতি পরিচিতি পান।

ট্যাগ: ভারত
অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া কলেজছাত্রকে উপহার দিলেন প্রধানমন্ত্…
  • ০১ জুলাই ২০২৬
গবেষণার বরাদ্দ বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির কাছে রাখায় স…
  • ০১ জুলাই ২০২৬
বিসিএসে টেক্সটাইল ক্যাডার যুক্ত করার দাবির বিষয়টি প্রধানমন্…
  • ০১ জুলাই ২০২৬
উধাও এইচএসসির ৪ লাখ, মাদ্রাসার ৬১ ও কারিগরির ৯০ হাজার পরীক্…
  • ০১ জুলাই ২০২৬
দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, সিসিইউর ৯০ ভাগই ঢাকায়
  • ০১ জুলাই ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক
  • ০১ জুলাই ২০২৬