শিল্প শিক্ষার নামে ছাত্রীদের নগ্ন করে ছবি, চাকরি গেল শিক্ষিকার

১৮ জুন ২০২২, ০৬:৪৫ PM

© প্রতীকী ছবি

ইংল্যান্ডের নর্থহ্যাম্পশায়ারের হাক্সলো কলেজে শিল্প শিক্ষার পাঠ দিতেন ৪১ বছরের এমা রাইট। আর্ট প্রজেক্টের নামে ক্লাসে ছাত্রীদের নিয়ে এক ফটোশ্যুটের আয়োজন করেন তিনি। সেখানেই ছাত্রীদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে ছবি তোলানোর মতো গুরুতর অভিযোগে চাকরি গেল তার।

শুধু নগ্ন করে ছবি তোলানোই নয়, ওই ফটোশ্যুটে ক্যামেরার সামনে ছাত্রীদের দিয়ে স্বমেহন করার ভঙ্গি নকল করানো হয় বলেও অভিযোগ। বেশ কিছু ছবিতে ছাত্রীদের ধূমপান করতে ও মদের বোতল দিয়ে গোপনাঙ্গ ঢাকতেও দেখা গিয়েছে বলে খবর। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, ছাত্রীদের মধ্যে ছিল একাধিক নাবালিকাও।

ঘটনাটি সামনে আসতেই এমাকে তড়িঘড়ি বরখাস্ত করা হয়। তবে বরখাস্ত হওয়া মোটেই মেনে নিতে পারছেন না তিনি। স্থানীয় একটি সংবামাধ্যমকে এমা জানিয়েছেন, তার প্রতি অবিচার হচ্ছে। পাশাপাশি শিক্ষা ও শিল্প সম্পর্কে ওই প্রতিষ্ঠানটির কর্তারা কিছুই বোঝেন না বলেও পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬