কেন ফেল করলাম! উচ্চ মাধ্যমিকের সব বিষয়ে পুনঃনিরীক্ষণের সুযোগ

১৫ জুন ২০২২, ০৩:৩১ PM
পথ অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের

পথ অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে ভারতে পশ্চিমবঙ্গের যশোর রোড অবরোধ করে আত্মহত্যার হুমকি দেয়ায় এ বছর সব বিষয়েই পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে এ বছর এমন ব্যবস্থাই নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর আগে মাত্র দুটি বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা গেলেও এ বছর সকল বিষয়ের জন্যই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

ইতোমধ্যেই, মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে পুনঃনিরীক্ষণ ও যাচাইয়ের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। এ বার সব বিষয়ে পুনঃনিরীক্ষণ করার সিদ্ধান্ত নিচ্ছে সংসদ। জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে এই ব্যবস্থা কেবল মাত্র এই বছরের জন্যই প্রযোজ্য তাও জানিয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। গত ১০ জুন পরীক্ষার ফল বেরনোর পর অকৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকরা পাসের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা দাবি করছে, উত্তরপত্র ঠিক ভাবে দেখা হয়নি শিক্ষার্থীরা পরীক্ষা ভাল দিয়েছিলেন। এই প্রেক্ষিতে পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য পুনঃনিরীক্ষণ ও যাচাইয়ের তারিখ ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক সংসদ।

তবে কিছু পরীক্ষার্থীরা বিক্ষোভে দাবি করছে পুনঃনিরীক্ষণ নয়, তাদের সব বিষয়ে পাশ করিয়ে দিতে হবে।

দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
এলাকা ছাড়া আ.লীগ চেয়ারম্যানকে ফেরানোর দাবি বিএনপি নেতার
  • ২৩ মার্চ ২০২৬
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence