পরকীয়া করায় প্রেমিকাসহ স্বামীকে অর্ধনগ্ন করে গ্রামে ঘোরালেন স্ত্রী

১৫ জুন ২০২২, ০৯:৩৯ AM
গ্রামে ঘোরানো হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে

গ্রামে ঘোরানো হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে © এনডিটিভি

‘পরকীয়া প্রেমিকার’ সঙ্গে হাতেনাতে ধরার পর স্বামীসহ দুজনকে অর্ধনগ্ন করে সারা গ্রাম ঘুরিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ওই নারীসহ পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ভারতের ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত ১১ জুন উরিন্দবেদা থানা এলাকার একটি গ্রামের ওই ঘটনায় জড়িত ব্যক্তির স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে চারজনকে। পুলিশের একটি দল তদন্তে যাওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

আরো পড়ুন: ‘কীভাবে স্বামীকে খুন করবেন’ বইয়ের লেখক হত্যা করেছেন নিজের স্বামীকেই, যাবজ্জীবন

স্বামীকে অন্য এক নারীর সঙ্গে দেখে ওই ব্যক্তির স্ত্রী আত্মীয়-স্বজনদের ডাক দেন। পরে সবাই মিলে ‘পরকীয়া প্রেমিকা’সহ ওই ব্যক্তিকে অর্ধনগ্ন করে গ্রামের মধ্য দিয়ে হাঁটান। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উরিন্দবেদা থানায় মামলা দায়ের হয়। এতে নারীর শ্লীলতাহানিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬