আফ্রিকার বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

১৪ জুন ২০২২, ১২:৫৫ PM
আফ্রিকার বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

আফ্রিকার বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০ © সংগৃহীত

আফ্রিকার একটি দেশ উত্তর বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একজন সরকারি কর্মকর্তার বরাতে মঙ্গলবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

আফ্রিকার এই দেশটির নিরাপত্তা সূত্র-সহ আরও দু’টি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, সশস্ত্র আক্রমণকারীরা গত শনিবার ও রোববারে মধ্যে বুরকিনা ফাসোর সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতের আঁধারে হামলা চালায়। এরপরই সেখানে পুরুষদের ওপর হত্যাযজ্ঞ চালায় তারা। তবে হামলাকারীরা নারী ও শিশুদের ওপর হামলা চালানো থেকে বিরত ছিল।

আরও পড়ুন: স্বামীকে ‘ভাই, বাচ্চা, আমার আব্বুটা’ বলে ডাকা যাবে কি?

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে রয়টার্স। বিদ্রোহীদের হামলার শিকার এই এলাকাটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) এর সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে।

বুরকিনা ফাসোর সরকারের মুখপাত্র লিওনেল বিলগো সোমবার বলেছেন, এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

তবে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যাচ্ছে। আফ্রিকার এই দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সোমবার রয়টার্সকে বলেছেন, হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার পর মৃতের প্রাথমিক সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬