আমি পিস্তল নিয়ে যাইনি, চড়ও খাইনি: জায়েদ খান

১২ জুন ২০২২, ১১:১৯ AM
জায়েদ খান

জায়েদ খান © ফাইল ছবি

শুক্রবার  রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারায় ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। একইসঙ্গে ওমর সানী তাকে চড় দিয়েছেন এ কথাও মিথ্যে দাবি করেন তিনি। 

শনিবার মধ্যরাতে জায়েদ খান বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আমি  বিয়ের আয়োজনে পিস্তল নিয়ে যাইনি। আর ওমর সানী আমাকে চড়ও দেয়নি।'

বক্তব্যের সত্যতা জানতে জায়েদ খান এই প্রতিবেদকে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজলের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন চলচ্চিত্রশিল্পী নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সাথে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিল।’ খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছিলেন, ‘থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।’

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এও বলেন, ‘ডিপজলের এমন সমাধান ওমর সানী মেনে নিতে পারেননি। কয়েক দিন ধরে তাই জায়েদ খানকে খুঁজছিলেন। ধরেই নিয়েছিলেন, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারে। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।

ট্যাগ: সিনেমা
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬