মহনবীকে (সাঃ) নিয়ে কটূক্তি: ভারতের ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২

১১ জুন ২০২২, ০৫:২০ PM
ঝাড়খণ্ডে সহিংসতা

ঝাড়খণ্ডে সহিংসতা © সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেত্রীর কটূক্তির প্রতিবাদে সমাবেশ চলার সময় ঝাড়খণ্ডের রাচিতে সহিংসতায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স নিশ্চিত করেছে, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর হাসপাতালে আনা দুই আহতের মৃত্যু হয়েছে। আরও ১০ আহতকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর ঝাড়খণ্ডের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা বহিস্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছে;, দলটির এ মুখপাত্রের মন্তব্যের জেরেই ভারতজুড়ে ও ভারতের বাইরে প্রধানত মুসলিম দেশগুলোতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।

রাচির পুলিশ প্রধান আংশুমান কুমার বলেন, 'আট দাঙ্গাকারী ও চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের আরআইএমএস ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহিংসতায় জড়িতদের পরিচয় শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হবে।'

আরও পড়ুন: ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে বেগম জিয়া, আলোচনায় বসছেন চিকিৎসকরা

এর আগে, বৃহস্পতিবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বিভিন্ন অংশে কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা মহানবীকে (সা.) অবমাননাকারী বিজেপির বরখাস্তকৃত নেত্রী নুপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছেন।

বৃহস্পতিবার বিক্ষোভের সময় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠি-চার্জ করে। শনিবার রাঁচির প্রধান সড়কে একদল জনতা জড়ো হয়ে নুপুর শর্মা এবং বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দালের গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬