উত্ত্যক্ত করায় যুবকের বুকে ছুরি মেরে খুন করলেন কিশোরী

১০ জুন ২০২২, ০৫:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

উত্যক্ত করায় এক যুবকের বুকে ছুরে মেরে তাকে হত্যা করেছেন এক কিশোরী। শুক্রবার (১০ জুন) ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওই কিশোরীর বাড়ির পাশেই থাকতেন রাম নাথ নামের এক যুবক। তিনি যখনই বাড়ি থেকে বের হতেন তখনই তাকে উত্যক্ত করত রাম নাথ। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে তাকে সতর্ক করা হয়। তবে তাতে খুব একটা লাভ হয়নি।

আরও পড়ুন: ছাত্রলীগের বাইক সার্ভিসে জীবন বাঁচলো ভর্তিচ্ছুর অভিভাবকের (ভিডিও)

সতর্ক করার পরও কিশোরীকে উত্যক্ত করেন রাম নাথ। বিষয়টি চরমে পৌঁছলে দুই বাড়ির সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হাতাহাতির এক পর্যায়ে কিশোরী ওই রাম নাথের উপর চড়াও হয়। তার হাতে থাকা ছুরি সরাসরি ওই যুবকের বুকে গেঁথে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। কিশোরী এবং তাঁর বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। 

ওই কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাকে দেখে রাম নাথ প্রতিদিনই অশ্লীল মন্তব্য করতেন। নানা রকম অঙ্গভঙ্গিও করতেন। নিষেধ করা সত্ত্বেও একই কাজ বার বার করতেন। তাঁর উপর আক্রোশের বশেই কিশোরী এই কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম 
  • ০১ জুলাই ২০২৬
বন্ধ্যাত্ব চিকিৎসায় সোহরাওয়ার্দী মেডিকেলে আরইআই ইউনিটের যা…
  • ০১ জুলাই ২০২৬
পার্ট-টাইম চাকরি বুয়েটে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শেখাবে তেজগা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি দুই দল
  • ০১ জুলাই ২০২৬