চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ

০৮ জুন ২০২২, ১০:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

ভারতের বিহার রাজ্যে চলন্ত বাসে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে বুধবার গণমাধ্যমে এ খবর দেওয়া হয়।

খবরে বলা হয়, বিহারের গত মঙ্গলবারের ওই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বিহারের চম্পারন জেলার বেত্তিয়াহ সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার মুকুল পান্ডে জানান, জেলার পূর্বাঞ্চলের মোতিহারি এলাকার একটি বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ওই তরুণী।

তার গন্তব্য ছিল জেলার পশ্চিমাঞ্চলের বেত্তিয়াহ। বাসের চালক সেখানে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাসে ওঠায়।  
পুলিশ কর্মকর্তা আরো জানান, বাসে ওঠার পর ওই তরুণীকে অ্যালকোহল মেশানো পানীয় খাওয়ানো হয়। এতে অজ্ঞান হয়ে পড়ে সে। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনার শিকার তরুণী পুলিশকে জানায়, জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাসের মধ্যে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। অভিযুক্ত ব্যক্তিরা তাকে আটকে রেখে পালিয়ে গিয়েছিল। বাসের পাশ দিয়ে যাওয়া লোকজন তার সাহায্যের আকুতি শুনে দরজা খুলে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাসের চালক ও তার সহযোগীরা রয়েছে। বেত্তিয়াহর সরকারি হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।  

সূত্র: জি নিউজ

শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক ও সহকারী …
  • ১৯ এপ্রিল ২০২৬
জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬