ব্ল্যাকমেল করে ধর্ষণ, ধর্ষককে হত্যা করল দশম শ্রেণির ছাত্রী

০৮ জুন ২০২২, ০৯:১৫ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক সম্পর্কের কথা পরিবারকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে দেড় মাস ধরে ধর্ষণ করেন এক যুবক। এরপর এক দিন পঞ্চায়েত প্রধানের ছেলেকে একটি নির্জন মাঠে ডেকে নিয়ে গিয়ে খুন করে কিশোরী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের অলওয়ারে।

শুধু তাই-ই নয়, অভিযুক্ত তার বন্ধুদেরও ডেকে এনে কিশোরীকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। 

পুলিশ জানিয়েছে, গত ১৮ মে পঞ্চায়েত প্রধান ধনীরাম যাদবের ছেলে বিক্রম যাদবের দেহ উদ্ধার হয় মাঠ থেকে। নেশাগ্রস্ত ছিলেন বিক্রম। বাড়ির লোকেরা ভেবেছিলেন, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বিক্রমের। তাঁর অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে বাড়ির লোকেরা খেয়াল করেন, বিক্রমের গলায় আঘাতের চিহ্ন। তখনই তাদের সন্দেহ হয়, বিক্রমের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে খুন করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের দুই মাস পর জানতে পারলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা

এরপরই পুলিশে খবর দেন বিক্রমের পরিবারের লোকেরা। পুলিশ খুনের একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। কিন্তু কিছুতেই রহস্যের কিনারা করতে পারছিল না পুলিশ। ঘটনাস্থল থেকে মাটির নীচে চাপা পড়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করেন তদন্তকারীরা। সেই মোবাইলের সূত্র ধরেই ওই কিশোরীর খোঁজ পান তারা।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি বিক্রমের। মোবাইল ফোনের মধ্যে একটি কথোপকথনের রেকর্ডিং উদ্ধার হয়। সেই কথোপকথন ওই কিশোরী এবং তার প্রেমিকের। এই সূত্র ধরেই খুনের কিনারা করেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কিশোরী প্রায়ই জল আনতে যেত বিক্রমদের বাড়িতে। একদিন কিশোরী বিক্রমের মোবাইল ফোন চায় ফোন করার জন্য। মোবাইলে অটো রেকর্ডিং মোড অন করে রেখেছিলেন বিক্রম। 

কিশোরী তার প্রেমিকের সঙ্গে কথা শেষে ফোনটি বিক্রমকে ফেরত দিয়ে দেয়। রেকর্ডিং থেকে বিক্রম কিশোরীর সম্পর্কের কথা জানতে পারে। তারপর থেকেই কিশোরীকে ব্ল্যাকমেল করা শুরু করে। এ ভাবে দেড় মাস ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি তার বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দিতে শুরু করলে প্রতিবাদ করে কিশোরী। কিন্তু তার পরেও জোরাজুরি করছিলেন বিক্রম। শেষমেশ একদিন বিক্রমকে মাঠে ডেকে খুন করে কিশোরী। সে সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বিক্রম। সূত্র : আনন্দবাজার পত্রিকা

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950