রেণুকে কাজ দেবে সরকার, পাবে চিকিৎসার খরচ-কৃত্রিম হাতও

০৮ জুন ২০২২, ০৬:০৭ PM
রেণু খাতুনের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রেণু খাতুনের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় © ফাইল ছবি

স্বামী দ্বারা ডান হাত কাটা যাওয়া রেণু খাতুনের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৮ জুন) ভবানীপুরে খুন হওয়া শাহ দম্পতির বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় গিয়ে দেখা করেছেন ওই তরুণীর সঙ্গে। নার্সিং পরীক্ষার প্যানেলের ২২ নম্বরে নাম ছিল ওই তরুণীর। তার ডান হাত নেই। তাই সে যে কাজটা করতে পারে আমরা তার ব্যবস্থা করব।’

রাজ্য সরকার রেণুর জন্য উপযুক্ত কাজ ও চিকিৎসার খরচ এবং কৃত্রিম হাতের ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন  মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওই তরুণী যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানে ৫৭ হাজার টাকা নিয়েছে। এটা স্বাস্থ্য সাথী কার্ডে হয়নি, কেন হয়নি তা দেখছি। মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি।’

উল্লেখ্য, ৮ জুন (শনিবার) রাতে রেণুর ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার স্বামী শের মহম্মদের বিরুদ্ধে। পুলিশ শের মহম্মদ এবং তার বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। রেণু বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পরে মুখ্যমন্ত্রী যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করেন সেই আবেদন জানিয়েছিলেন রেণু।

ট্যাগ: ভারত
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬