সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নরেন্দ্র মোদির শোক

০৭ জুন ২০২২, ১১:২৭ PM

© সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় বলা হয়, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা ওই চিঠিতে, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য তার সরকারের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রচেষ্টা থাকবে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী। 

চিঠিতে ভারত সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬