ডমিনিকান রিপাবলিকের পরিবেশমন্ত্রীকে গুলি করে হত্যা

০৭ জুন ২০২২, ০৯:৫০ AM
পরিবেশমন্ত্রী অরলান্ডো জর্জ মেরা

পরিবেশমন্ত্রী অরলান্ডো জর্জ মেরা © সংগৃহীত

ডমিনিকান রিপাবলিকের পরিবেশমন্ত্রী অরলান্ডো জর্জ মেরা নিজের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবারের (৬ জুন) এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ক্রুজ নিহত মন্ত্রীর বাল্যবন্ধু বলে টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো।

তবে সোমবারের এই হামলার পেছনে সম্ভাব্য কী কারণ থাকতে পারে তা তিনি বলেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীরা সাংবাদিকদের জানান, ভবনের ভেতর থেকে ৭টি গুলির শব্দ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। 

৫৫ বছর বয়সী আইনজীবী মেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে। ব্লাঙ্কো ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

মেরার ছেলে অরলান্ডো জর্জ ভিলেজাস কেন্দ্রীয় আইনপ্রণেতা এবং মডার্ন রেভ্যুলেশনারি পার্টির সদস্য।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950