হবু স্বামীকে আটক করে তারকা, এবার নিজেই গ্রেফতার ‘লেডি সিংহাম’

০৫ জুন ২০২২, ১০:৩৫ AM
আসাম রাজ্যের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর জুনমণি রাভা

আসাম রাজ্যের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর জুনমণি রাভা © আনন্দবাজার

প্রতারণার অভিযোগে একমাস আগে নিজের বাগদত্তাকে গ্রেফতার করে খবরের শিরোনাম হয়েছিলেন ভারতের আসাম পুলিশের ‘লেডি সিংহাম’ জুনমণি রাভা। তার সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে এবার গ্রেফতার হলেন তিনি নিজেই। শনিবার (৪ জুন) তাকে গ্রেফতার করা হয়। 

জুনমণি রাজ্যের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর। তাঁকে দু’দিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ছাড়া আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুই ঠিকাদারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। তানা জানান, জুনমণির বাগদত্তা রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমণিই রানার যোগাযোগ করিয়ে দেন। তবে রানা তাঁদের টাকা নিয়ে জালিয়াতি করেন। এ ঘটনায় জুনমণিও যুক্ত ছিলেন।

আরো পড়ুন: ভেঙে গেল শাকিরা-পিকের ১২ বছরের সম্পর্ক

প্রসঙ্গত, ওএনজিসিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে আর্থিক প্রতারণার অভিযোগে গত ৫ মে রানাকে গ্রেফতার করেন জুনমণি। মাজুলিতেেই তাদের প্রেম হয়েছিল। ওএনজিসির জনসংযোগ বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন রানা। গত ৮ অক্টোবর তাদের বাগদান হয়।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬