যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

০২ জুন ২০২২, ০৯:০০ AM
গোলাগুলির পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

গোলাগুলির পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃটিশ সংবাদ মাধ্যমি বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।  

তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস বলেন, পুলিশের সে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছিল তারা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনেছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত। গুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বন্দুকধারী মারা গেছেন।

জোনাথন ব্রুকস আরও বলেন, পুলিশ হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950