নেপালে ২২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

২৯ মে ২০২২, ১২:৫৯ PM
নেপালে ২২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

নেপালে ২২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ © ফাইল ছবি

ভ্রমণের সময় মাঝ-আকাশ থেকে নিখোঁজ হয়েছে নেপালের একটি প্লেন। নিখোঁজ এই প্লেনটি দেশটির তারা এয়ারলাইন্সের এবং বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ-আকাশেই নিখোঁজ হয় বিমানটি। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুইজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে।

তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সর্বশেষ যে স্থানে প্লেনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জমসম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ফেল ৪৩
  • ১০ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬