একসঙ্গে আত্মহত্যা করলেন তিন বোন, প্রাণ গেল দুই সন্তানেরও

২৯ মে ২০২২, ০৮:৪০ AM
আত্মহত্যা করা তিন বোন

আত্মহত্যা করা তিন বোন © সংগৃহীত

দুই সন্তানকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন তিন বোন। তিনজনের মধ্যে দুইজন ছিলেন অন্তঃসত্ত্বা। এই তিনজনের একই পরিবারের তিন ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল।

শনিবার ভারতের রাজস্থানের মহিলারা দুদু জয়পুর জেলার চাপিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তিন বোনোর নাম কালু মীনা (২৫) মমতা (২৩) এবং কমলেশ (২০)। নিহত দুই সন্তানের নাম জানা যায়নি। 

তিন বোনের আত্মহত্যার কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও পরিবারের সদস্যরা ছোট বোন কমলেশের একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করেছেন। ওই  স্ট্যাটাসে তিনি হিন্দিতে লিখেছেন, ‘‘আমরা এখন চলে যাচ্ছি…আমাদের মৃত্যুর কারণ আমাদের শ্বশুরবাড়ি। প্রতিদিন মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। তাই, আমরা একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, পরের জনমে আমরা তিনজন একসঙ্গে থাকব। আমরা মরতে চাইনি। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকজন আমাদের হয়রানি করে। আমাদের মৃত্যুর জন্য আমাদের বাবা-মাকে দায়ী করবেন না।’’

আরও পড়ুন: ৮ মাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার ২৬ শিক্ষার্থী

তাদের চাচাতো ভাই হেমরাজ মীনা বলেন, যৌতুকের জন্য আমার বোনদের নিয়মিত মারধর করা হতো এবং হয়রানি করা হতো। ২৫ মে নিখোঁজ হয়ে গেলে, আমরা তাদের খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় দৌঁড়েছি। আমরা স্থানীয় পুলিশ স্টেশনে, মহিলাবিষয়ক হেল্পলাইনে এবং জাতীয় কমিশনে এফআইআর করেছি। কিন্তু আমরা তেমন সাহায্য পাইনি। 

এদিকে তিন বোনের মৃত্যুর ঘটনায় তাদের তিনজনের স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যৌতুকের কারণে মৃত্যুর একটি মামলা এখন মূল এফআইআরে যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

মৃত্যুর ঘটনায় তিনজনের স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬