সরকারি সুবিধা নিতে নিজের স্ত্রীকেই আবার বিয়ে!

২৮ মে ২০২২, ০৫:৩২ PM
অভিযুক্ত নৈতিক চৌধুরী

অভিযুক্ত নৈতিক চৌধুরী © ফাইল ছবি

ভারতে ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’র সুবিধা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে নিয়ে সরকারি গণবিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর পদাধিকারি নৈতিক চৌধুরী। অভিযোগ রয়েছে জেলা প্রশাসনের কর্তাদের সাক্ষী রেখে সাত পাক ঘুরে মালাবদলের চেষ্টাও করেছেন। সরকারি অর্থসাহায্য পাওয়ার জন্যই নৈতিক চৌধুরী এমন কাজ করেন বলে মধ্যপ্রদেশ পুলিশের অভিযোগ। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

শিবরাজ সিংহ চৌহান ক্ষমতায় ফেরার পরেই জেলায় জেলায় মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা প্রকল্পে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন শুরু করেছেন। সেখানে নবদম্পতিদের সরকারি সাহায্যেরও ব্যবস্থা করা হয়েছে। সাগর জেলার ধর্মশ্রীর বালাজি মন্দিরে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিলেন নৈতিক এবং তার স্ত্রী। যদিও আয়োজকেরা তাকে চিনে ফেলে পুলিশে খবর দেন। কারণ, আয়োজকদের কয়েক জন জানতেন গণবিবাহ অনুষ্ঠানের দিন পনেরো আগেই ঘরোয়া অনুষ্ঠানে নৈতিকের বিয়ে হয়েছিল।

ঘটনার কথা জেনেই বালাজি মন্দিরে পৌঁছে নৈতিককে গ্রেফতার করে পুলিশ। মধ্যপ্রদেশের নেতা লোকেন্দ্র পরাশর টুইটারে লিখেছেন, ‘এই কীর্তিমান এনএসইউআই-এর জাতীয় আহ্বায়ক। মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার সুবিধা নিতে দ্বিতীয় বার বিয়ে করতে গিয়েছিলেন। পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। কমলনাথজি (মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা) কী বলেন!’

ট্যাগ: ভারত
যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম 
  • ০১ জুলাই ২০২৬
বন্ধ্যাত্ব চিকিৎসায় সোহরাওয়ার্দী মেডিকেলে আরইআই ইউনিটের যা…
  • ০১ জুলাই ২০২৬
পার্ট-টাইম চাকরি বুয়েটে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
বিনামূল্যে চাইনিজ, জাপানি ও স্মার্ট ইংলিশ ভাষা শেখাবে তেজগা…
  • ০১ জুলাই ২০২৬
বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি দুই দল
  • ০১ জুলাই ২০২৬