টেক্সাসের স্কুলে হামলায় নিহত স্ত্রীর ‘শোকে’ মারা গেলেন স্বামী

২৭ মে ২০২২, ০১:২১ PM
নিহত দম্পতি

নিহত দম্পতি © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ঢুকে গত মঙ্গলবার রাইফেল দিয়ে গুলি করে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষককে হত্যা করেন ১৮ বছর বয়সী সালভাদর রামোস। এ ঘটনার দু’দিন বাদে নিহত শিক্ষিকা ইরমা গার্সিয়ার স্বামীও মারা গেছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্ত্রীর মৃত্যুর শোকে হার্ট অ্যাটাকে জো গার্সিয়ার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। নিহত ইরমা গত ২৩ বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছিলেন। তিনি জো গার্সিয়া প্রায় ২৪ বছর আগে বিয়ে করেন এবং তাদের সংসারে চার সন্তান রয়েছে।

উল্লেখ্য, ১৮ বছরের তরুণ সালভাদর রামোস একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেদিন পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়।

সূত্র : বিবিসি

বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর
  • ০১ জুলাই ২০২৬
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টি…
  • ০১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
  • ০১ জুলাই ২০২৬
গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন না…
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • ০১ জুলাই ২০২৬