প্রেমিকা ফোনে ব্লক দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা 

২৫ মে ২০২২, ০৭:৫১ PM
রামপ্রসাদ দে

রামপ্রসাদ দে © সংগৃহীত

প্রেমিকা ফোনে ব্লক করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র। এ ঘটনায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর মামুদপুরে এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

নিহতের পরিবারের বরাতে আনন্দবাজার জানিয়েছে, নিহত রামপ্রসাদ দে (২০) প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরেই এই কাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে যান রামপ্রসাদ। বিকালে পরিবারে লোকজন কক্ষে প্রবেশ করে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পারেন। পরে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার জানিয়েছে, রামপ্রসাদ নওদার আমতলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সহপাঠীর সঙ্গে রামপ্রসাদের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন দুপুরে ফোনে তাদের মধ্যে ঝামেলা হয়।

রামপ্রসাদের পরিবারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকা তাকে ফোনে ব্লক করে দিয়েছিল। এরপরই রামপ্রসাদ আত্মহত্যা করেছেন। এ ঘটনার আগে প্রেমিকাকে গলায় দড়ি দেয়ার ছবিও পাঠিয়েছেন তিনি। 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
স্কুলে দেওয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ প্রাথমিকের ১১ শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
দুই কার্গো এলএনজি কিনছে সরকার 
  • ০১ জুলাই ২০২৬
মধুমতি ব্যাংকে চাকরি স্নাতক পাসেই, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ০১ জুলাই ২০২৬
বিসিএসে উত্তীর্ণ রুয়েটের ২৮ শিক্ষার্থীর ২৬ জনই পুলিশ-প্রশা…
  • ০১ জুলাই ২০২৬