স্কুলে হত্যাকাণ্ড: হামলার আগে ইনস্টাগ্রামে রাইফেলের ছবি পোস্ট করেছিল ওই তরুণ

২৫ মে ২০২২, ০৩:১২ PM
সালভাদর রামোস

সালভাদর রামোস © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হামলার আগে ইনস্টাগ্রামে দুটি এআর ১৫ রাইফেলের ছবি পোস্ট ও সাবেক এক সহপাঠীকে বন্দুক ও গোলাবারুদের ছবি পাঠিয়েছিল হত্যাকাণ্ডে সন্দেহভাজন সালভাদর রামোস। ওই তরুণের একাধিক সহপাঠী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএনকে এক সহপাঠী জানিয়েছেন, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য রামোসকে অন্যদের কটূক্তির শিকার হতে হয়েছিল। এক পর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী জানান, তিনি রামোসের কিছুটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন। রামোস মাঝেমধ্যেই তাকে একসঙ্গে ভিডিও গেম দেখার কথা বলত। মঙ্গলবারের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েকদিন আগে সাবেক সহপাঠীকে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিল সে। 

 

ওই সহপাঠী বলেন, সে আমাকে মেসেজ দিত। চারদিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়। সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক। আমার মনে হলো, তার কাছে এসব কেন? তবে আমি ভেবেছিলাম এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার এই সাবেক সহপাঠী। কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করত।

রব এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিনদিন আগে ইনস্টাগ্রামে দুটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল সে। একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল। তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি বন্দুকধারী সালভাদর রামোসেরই ছিল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারী তরুণের গুলিতে অন্তত ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। সন্দেহভাজন তরুণের নাম সালভাদর রামোস (১৮)। তার জন্ম আমেরিকার উত্তর ডাকোটা স্টেটে। তবে তিনি টেক্সাসের উভালদে শহরেই থাকতেন। সে আগে এই স্কুলেরই ছাত্র ছিল বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। স্থানীয় সময় মঙ্গলবার এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায়  যুক্তরাষ্ট্রে শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকবে।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950