যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১

২৫ মে ২০২২, ০৮:০৫ AM
হামলার পর বিদ্যালয়ের বাইরে এক নারীর আহাজারি

হামলার পর বিদ্যালয়ের বাইরে এক নারীর আহাজারি © সিএনএন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৮ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায়  যুক্তরাষ্ট্রে শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকবে

সিএনএন ও রয়টার্স জানিয়েছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের গুলিতে বন্দুকধারী সালভাদর রামোসও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুল এ হামলা হয়। 

গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ হামলা চালিয়েছে। দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা জানা যায়নি।

বন্দুকধারী গাড়ি নিয়ে ওই স্কুলে ঢোকেন। তাঁর হাতে বন্দুক ছিল। এ ছাড়া সঙ্গে আরেকটি রাইফেলও ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দেশটির জাতীয় পতাকা আগামী শনিবার পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আজ হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন।

উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, নিহতরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর
  • ০১ জুলাই ২০২৬
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টি…
  • ০১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৪ জেলায়
  • ০১ জুলাই ২০২৬
গেজেটের আগেই ইনক্রিমেন্ট, নতুন পে-স্কেলের সুবিধা পাচ্ছেন না…
  • ০১ জুলাই ২০২৬
ফ্রান্সের কাছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • ০১ জুলাই ২০২৬