অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

২২ মে ২০২২, ০৯:২৭ AM
সিডনির একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন আলবানিজ

সিডনির একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন আলবানিজ © সংগৃহীত

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হচ্ছে।

এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। ’ 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে । অর্থাৎ লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।  

তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।  

অষ্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।  

স্কুলে দেওয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ প্রাথমিকের ১১ শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
দুই কার্গো এলএনজি কিনছে সরকার 
  • ০১ জুলাই ২০২৬
মধুমতি ব্যাংকে চাকরি স্নাতক পাসেই, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ০১ জুলাই ২০২৬
বিসিএসে উত্তীর্ণ রুয়েটের ২৮ শিক্ষার্থীর ২৬ জনই পুলিশ-প্রশা…
  • ০১ জুলাই ২০২৬
সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল সেনাবাহিনী 
  • ০১ জুলাই ২০২৬