রাতে প্রেমিকের বাড়িতে থাকার আবদার না মানায় তরুণীর আত্মহত্যা

১৯ মে ২০২২, ০৩:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাতে প্রেমিকের বাড়িতে থাকার চাওয়ার আবদার করেছিলেন। তবে সেই আবদার না রাখায় আত্মহত্যা করেছেন এক তরুণী। গত সোমবার ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ওই তরুণীর নাম প্রণালী লোকরে (২০)। সোমবার মুম্বাইয়ের দহিসারে প্রেমিকের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, প্রণালী এবং তার প্রেমিক একে অপরকে গত ছ’মাস ধরে চিনতেন। রবিবার রাতে তারা দু’জনেই একটি বিয়েবাড়ি গিয়েছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রণালী রাতে প্রেমিকের সঙ্গে থাকতে চান। কিন্তু তার প্রেমিক রাজি না হয়ে, প্রণালীকে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে আসার পর প্রণালী আবার প্রেমিকের বাড়িতে রাত কাটানো নিয়ে জোর দিতে থাকেন। 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তার প্রেমিক তাকে এ-ও বলেন, গভীর রাতে ঘর থেকে বেরিয়ে আসা নিরাপদ নয়। কিন্তু এরপরও জোরাজুরি করায় প্রণালীর নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তার প্রেমিক। পুলিশ জানিয়েছে, এরপর সোজা প্রেমিকের বাড়িতে উপস্থিত হন প্রণালী। কেন তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে, তা নিয়ে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হয়। এরপর সোমবার সকালে ওই যুবক ঘুম থেকে উঠে নিজ বাড়িতে প্রণালীর ঝুলন্ত দেহ দেখতে পান।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে, এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। প্রেমিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথনও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close