বিয়ের উপহারের বাক্স খুলতেই বিস্ফোরণে উড়ে গেল বরের হাত

১৮ মে ২০২২, ০৩:২০ PM
বিয়ের উপহারের বাক্স বিস্ফোরণ

বিয়ের উপহারের বাক্স বিস্ফোরণ © ইন্টারনেট

বিয়ে মানেই গান-বাজনা, আনন্দ, খাবারের-দাবারের বিশাল আয়োজন। বর এবং কনের পরিবারের লোকজন মিলে হৈ-হুল্লোর করে মাতিয়ে তোলে বিয়ে বাড়ি। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আশা করে না।

কিন্তু বিয়ের পরদিনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের গুজরাটের এক তরুণ। গত সোমবার (১৬ মে) বিয়ের অনুষ্ঠানের পরদিন উপহার খুলে দেখছিলেন বর। পাশেই ছিল তার স্বজনরা। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি।

একটি উপহারের মোড়ক খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই হাতের কব্জি হারান নতুন বর। একই সঙ্গে মাথা ও চোখেও বেশ আঘাত পেয়েছেন তিনি। তার পাশে বসা ভাতিজাও আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের নবসারি জেলার মিন্ধাবরী গ্রামে।

ঘটনার পর জানা যায় যে, রাজু পটেল নামের এক ব্যক্তি ওই উপহার পাঠিয়েছেন। তিনি নববধূর বোনের প্রাক্তন প্রেমিক ছিলেন। কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়। সেই ক্ষোভ থেকেই হয়তো তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950