পাকিস্তান ছাড়ছেন চীনা অধ্যাপকেরা

১৮ মে ২০২২, ১২:৩৩ PM

© ফাইল ছবি

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলাকে কেন্দ্র করে দেশটির ওপর চাপ বাড়াল চীন। বিস্ফোরণে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রধান ও আরও দুই শিক্ষকের মৃত্যুর ঘটনার পর চীনা শিক্ষকেরা পাকিস্তান ছেড়েছেন। এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ফোন করেন। দোষীদের শাস্তি চায় চীন।

গত মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনই চীনা নাগরিক। হামলাটি চালিয়েছেন এক নারী। এ হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের ওপর চাপ বাড়াল চীন। বিস্ফোরণে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রধান ও আরও দুই শিক্ষকের মৃত্যুর ঘটনায় বেইজিং যে পাকিস্তানের কাছ থেকে কড়া পদক্ষেপ আশা করে, তা জানিয়ে দিয়েছে চীনা প্রশাসন।

গত সোমবারই চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ফোন করেন শাহবাজ শরিফকে। শরিফকে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘চীন আশা করে, পাকিস্তান যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনবে। এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, শোকাহত পরিবার ও আহত ব্যক্তিদের সান্ত্বনা দেবে এবং চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। এমন হতাহতের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করার আহ্বান জানান লি।

গত মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজের প্রথম টেলিফোন আলাপ। হামলায় নিহত চীনা নাগরিকদের জন্য আবার শোক প্রকাশ করে সমবেদনা জানান শাহবাজ শরিফ। পাশাপাশি তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ সমর্থন করে না। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি।

করাচিতে হামলার পর পাকিস্তানের কনফুসিয়াস ইনস্টিটিউটে কর্মরত চীনা শিক্ষকদের সরিয়ে নিয়েছে বেইজিং। পাকিস্তানজুড়ে পাঁচটি কনফুসিয়াস ইনস্টিটিউট ও দুটি কনফুসিয়াস শ্রেণিকক্ষ আছে। কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা ও সংস্কৃতির প্রচারের জন্য কাজ করে। সেখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী চীনা ভাষা নিয়ে পড়াশোনা করছেন। করাচিতে বিস্ফোরণের পর চীনা নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাকিস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয় অধ্যাপকেরা ইতিমধ্যেই চীনে ফিরে গেছেন।

চীনা সরকার সিন্ধু সরকারের তদন্তে ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গেও কথা বলেছেন। সিন্ধু প্রদেশে এখন ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি। দলটির সভাপতি বিলাওয়াল। 

তথ্যসূত্র: ডন

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950