রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

অনলাইন পরীক্ষার দাবিতে উপাচার্যকে ঘেরাও, রুমের দরজায় লাথি

১৮ মে ২০২২, ০৮:৩৭ AM

© সংগৃহীত

অফলাইনে নয়, অনলাইন পরীক্ষার দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব। উপাচার্যের রুমের দরজায় লাথি। মঙ্গলবার সকাল থেকে উপাচার্য ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকতে হল পুলিশ। 

এদিন অনলাইন পরীক্ষার দাবিতে উপাচার্যের রুমের দফায় দফায় লাথি শিক্ষার্থীদের। দরজা ভেঙে উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। রুমের মধ্যে উপাচার্য, আর তখন দরজায় ক্রমাগত চলল ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশকে। 

অনলাইন পরীক্ষার দাবি ঘিরে সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড ঘটে গলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কেন এই বিক্ষোভ? পড়ুয়াদের দাবি, ক্লাস না হওয়ার জেরে সিলেবাস শেষ হয়নি। এর মধ্যে অফলাইনে পরীক্ষা হলে তারা সমস্যায় পড়বেন। 

এক শিক্ষার্থীদের দাবি, আমরা যখন উপাচার্যের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন কয়েকজন মহিলা এসে আমাদের বাধা দেন। আমার রীতিমতো পড়ে যাই। হাতে লেগেছে।

আরেক শিক্ষার্থীর দাবি, উপাচার্য আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। সাফ জানিয়ে দেন অনলাইন পরীক্ষাই হবে। ক্লাস হয়নি, সিলেবাস শেষ হয়নি। এতগুলো শিক্ষার্থীদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, দু-একটি বিভাগের অভিযোগ আছে। আলোচনার মাধ্যমে দেখছি কীভাবে সমাধান করা যায়। পরীক্ষা অফলাইনেই হবে। অনলাইনে পরীক্ষা হলে কী আলাদা প্রস্তুতি হবে?

এদিকে, অনলাইনে পরীক্ষার দাবিতে পশ্চিমবঙ্গজুড়ে সংক্রমণের মতো ছড়াচ্ছে বিক্ষোভ। স্নাতক, স্নাতকোত্তরে পরীক্ষা অফলাইন না অনলাইন হবে, তা সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কল্যাণী, বিদ্যাসাগর ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার কথা জানিয়েছে। 

অন্যদিকে অফলাইনের পথে হেঁটেছে যাদবপুর, রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যায়। এই প্রেক্ষাপটে, অনলাইনে পরীক্ষার দাবিতে শহর থেকে জেলায় সংক্রমণের মতো ছড়িয়েছে পড়ুয়াদের বিক্ষোভ।

এদিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়ারা বিক্ষোভ দেখান।  অনলাইন না হলে, পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। শিক্ষার্থীদের যুক্তি, অনলাইনে নম্বর বেশি ওঠে। কলকাতা ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়েছে জেলাতেও। কীভাবে পরীক্ষা হবে তা এখনও বর্ধমান বিশ্ববিদ্যালয় ঠিক না করলেও, অনলাইনে পরীক্ষার দাবিতে রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীদের একাংশ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিউড়ি বিদ্যাসাগর কলেজ ও বোলপুরের পূর্ণীদেবী কলেজের শিক্ষার্থীরা, অনলাইনে পরীক্ষার দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে চলে বিক্ষোভ। সব মিলিয়ে পরীক্ষায় অফলাইন-অনলাইন বিতর্ক ঘিরে সরগরম শিক্ষাঙ্গন।

সূত্র: এবিপি লাইভ বাংলা

আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কী জানা যাচ্ছে
  • ০১ জুলাই ২০২৬
হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-…
  • ০১ জুলাই ২০২৬
সামার সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সি…
  • ০১ জুলাই ২০২৬
বিক্রয় ডটকম নিয়োগ দেবে ৫ টেলি সেলস অফিসার, আবেদন ৩০ জুলাই প…
  • ০১ জুলাই ২০২৬