নিউইয়র্কে সুপারমার্কেটে গুলিতে নিহত ১০

১৫ মে ২০২২, ১০:২৭ AM
নিউইয়র্কের সুপারমার্কেট এলাকা

নিউইয়র্কের সুপারমার্কেট এলাকা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১৪ মে) নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে। 

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ। 

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

আরও পড়ুন: কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

এ ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারো কাছ থেকে জাতিগতভাবে ঘৃণ্য বিদ্ধেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশ করে। গুলি চালানোর আগে সে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে। অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কি না তাও অনুসন্ধান করা হচ্ছে।

হামলার সময় ওই যুবক হেলমেট পরিহিত ছিল। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬