সম্পর্কে ফিরতে অসম্মতি, প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা মারল প্রেমিক

১৪ মে ২০২২, ১২:১৫ PM
প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা মারল প্রেমিক

প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা মারল প্রেমিক © আনন্দবাজার

প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পরে প্রেমিকার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। এতে প্রেমিকার বাড়ির ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এ ঘটনা ঘটেছে। বোমার আঘাতে ওই তরুণীর পরিবারের ৪ জন সদস্য আহত হয়েছেন। তাদেরকে বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

স্থানীয়দের বরাতে আনন্দবাজার জানিয়েছে, পাণ্ডবেশ্বরের ডোম-বাউড়িপাড়ার রাজীব বাউড়ির সাথে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, ওই তরুণী প্রায় এক বছর আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। তবে ওই প্রেমিক এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত ওই প্রেমিকাকে চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ওই তরুণীকে হত্যার হুমকিও দিয়েছেন প্রেমিক রাজীব।   

জানা গেছে, শুক্রবার প্রেমিক রাজীব বোমা নিক্ষেপ করলে ওই তরুণীর পরিবারের লক্ষ্মীকান্ত বাউড়ি, মানিক বাদ্যকর, হাদু বাউড়ি ও তারক বাদ্যকর নামে ৪ জন আহত হয়েছেন। তাদেরকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

স্কুলে দেওয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ প্রাথমিকের ১১ শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
দুই কার্গো এলএনজি কিনছে সরকার 
  • ০১ জুলাই ২০২৬
মধুমতি ব্যাংকে চাকরি স্নাতক পাসেই, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ০১ জুলাই ২০২৬
বিসিএসে উত্তীর্ণ রুয়েটের ২৮ শিক্ষার্থীর ২৬ জনই পুলিশ-প্রশা…
  • ০১ জুলাই ২০২৬
সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল সেনাবাহিনী 
  • ০১ জুলাই ২০২৬