পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

০৪ মার্চ ২০২২, ০৩:৪৫ PM
পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ © সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন নিহত ও কমপক্ষে আহত ৫০ জন মুসল্লি আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে জুমার নামাজের সময় মসজিদে এ শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এদিন জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনের জানিয়েছে পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজ। তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন: ইতিহাস গড়ে ভারতকে হারাল পাকিস্তান

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান ডনকে এ তথ্য দেন। মো. সাজ্জাদ খান নামে অন্য এক পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা বিস্ফোরণের ধরন তদন্ত করে দেখছি এবং এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬