রাশিয়ার হামলায় ৭ জন নিহত: ইউক্রেন পুলিশ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫২ PM
 ইউক্রেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে।

ইউক্রেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে। © সংগৃহীত ছবি

বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভে মিসাইল হামলাসহ বোমা হামলা খবর পাওয়া গেছে। এরই মধ্যে রুশ বোমা হামলায় ৭ জন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওডেশা এলাকার পার্শ্ববর্তী পডিলস্কে সেনা চৌকিতে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। এছাড়া মারিউপল এলাকায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীমান্ত পার করেছে রুশ সেনা বহর: ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী

রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানাচ্ছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ। ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’

পাঁচটি রুশ বিমান ভূপাতিত: ইউক্রেনের সেনাবাহিনী

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: “শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।” রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।

বেলারুশ থেকে সেনা আগ্রাসন হচ্ছে: ইউক্রেন

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক খবর প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সাথে অভিযানে যোগ দিচ্ছে, অর্থাৎ ইউক্রেনের উত্তর দিক থেকেও এখন আক্রমণ হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষকের যৌন হয়রানির বিচার চেয়ে একাই দাঁড়ালেন জবি ছাত্রী

বেলারুশ দীর্ঘদিন যাবত রাশিয়ার মিত্র। বিশ্লেষকরা এই ছোট দেশকে রাশিয়ার ‘ক্লায়েন্ট স্টেট’ বা মক্কেল রাষ্ট্র হিসেবে বলে থাকেন।

রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা

মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবংবিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন। কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে।

সূত্র: বিবিসি

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬