বাসন না ধোয়ায় মেয়েকে বকা, ফ্রাই প্যানের আঘাতে প্রাণ গেল মায়ের!

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ PM

© প্রতীকী

বাসন পরিষ্কার করতে বলেছিলেন মা। না করায় মেয়েকে বকেছেন মা। আর তাতেই বেজায় রেগে যান কিশোরী। বকুনি সহ্য করতে না পেরে হাতে থাকা ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথায় পর পর আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, ওই নারীর বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে বাড়ি ফেরার পর বাসন ধোয়া নিয়ে তার সঙ্গে ঝগড়া হয় ওই নারীর। তখনই আচমকা তার উপর হামলা চালায় ওই কিশোরী মেয়ে।

আরও পড়ুন: উত্ত্যক্ত করায় ৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর কল, বখাটে আটক

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে জ্ঞান হারালে প্রতিবেশীদের ডাকে কিশোরী। তাদেরকে বলেন তার মা পড়ে গিয়ে আহত হয়েছেন। এর পরই প্রতিবেশীরা মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ আধিকারিক রণবিজয় সিংহ জানিয়েছেন, প্রাথমিক ভাবে কিশোরী তাঁদের জানায়, সে হাঁটতে বেরিয়েছিল। ঘরে ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা। কিন্তু কিশোরীর বয়ানে অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারীরা। তার পরই তাঁরা আবাসন এবং ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন।

যে সময়ের কথা কিশোরী বলেছিল ওই সময়ে কেউ বাইরে বেরোয়নি, ঢোকেওনি। প্রতিবেশীদেরও জিজ্ঞাসা করেন তদন্তকারীরা। এর পরই ফের কিশোরীকে জেরা করেন তাঁরা। তখনই কিশোরী সত্য ঘটনাটি জানান তদন্তকীরাদের। কিশোরীর বিরুদ্ধে তার মামা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিশোরীকে গ্রেফতার করে পুলিশ। তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ…
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬