ইমরানের ছেলের বিরুদ্ধে মদ রাখার অভিযোগে পুলিশের এফআইআর

২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ PM
ইমরান খান ও স্ত্রী বুশরা বিবি।

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবি। © সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের ছেলের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। মদ রাখার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমরানের স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছোট মুহাম্মদ মুসা মানেকাসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। অন্য দুইজন হলেন, মুসা মানেকার আত্মীয় মোহাম্মদ আহমেদ মানেকা ও তাদের বন্ধু আহমেদ শাহরিয়ার।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে মে-জুনে

পাকিস্তানে গণমাধ্যম ডন জানায়, লাহোরের একটি পুলিশ চৌকি অতিক্রম করার সময় তাদের গাড়িতে তল্লাশি করা হয়। সেসময় উদ্ধার করা হয় মদের বোতল। এরপর হাসপাতালে পরীক্ষা করা হলে আহমেদ শাহরিয়ারের দেহে মদের উপস্থিতি পাওয়া যায়।

পরে তাকে হাসপাতাল নিয়ে যায় তার স্বজনরা। ইতোমধ্যে জামিনও পেয়েছেন তিনি বলে জানা গেছে।

সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬