বুধবার থেকে পশ্চিমবঙ্গে খুলছে বাচ্চাদের স্কুল

১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ PM
খুলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল

খুলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল © সংগৃহীত

প্রায় দু’বছর পর আবার স্কুলমুখী হবে ভারতের পশ্চিমবঙ্গের খুদে পড়ুয়ারা। আগামী বুধবার থেকেই রাজ্যে খুলছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। এর পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়িগুলিও খুলে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। 

আজ সোমবার নবান্নের তরফে কোভিডবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার কথা বলা হয়েছে। নবান্নের তরফে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, কোভিডবিধি মেনেই স্কুল খুলতে হবে। তা মানতে কী কী পদক্ষেপ করতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানাবে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যে বড়দের স্কুল এবং কলেজ খুলেছে। তারপর গত সপ্তাহেই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাচ্চাদের স্কুল খোলার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।

তিনি বলেছিলেন, স্কুলগুলো চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য পাড়ায় শিক্ষালয় চলছে। কোভিডের বিপদ না থাকলে ছোটদের স্কুলও খোলা হবে। অন্তত ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। একদিন অন্তর একদিন স্কুলে আসবে সে ক্ষেত্রে। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।

এরপরেই রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য সরকার।

এদিকে, রাজ্যে বর্তমানে যে কোভিড বিধি রয়েছে, তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি রয়েছে। এক্ষেত্রে নতুন এই গাইডলাইন ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।

সূত্র: আনন্দবাজার

ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence