কেন আল্লাহু আকবর বলে মুসকান উস্কানি দিলো: কর্ণাটকের শিক্ষামন্ত্রী

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ PM
শিক্ষামন্ত্রী বিসি নাগেশ ও কলেজছাত্রীর মুসকান

শিক্ষামন্ত্রী বিসি নাগেশ ও কলেজছাত্রীর মুসকান © সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্কের মধ্যে মুসকান নামে হিজাব পরিহিতা এক কলেজছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া কলেজে। এদিকে, এ ঘটনার পর মুসকানকে একহাত নিয়েছেন রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ।   

বুধবার (৯ ফেব্রুয়ারি) কর্ণাটকের মন্ত্রী বিসি নাগেশ দাবি করেছেন, মুসকান কেন উস্কানি দিলেন। তিনি বলেন, তারা ওই ছাত্রীকে ঘেরাও করতে চায়নি। কিন্তু সে যখন চিৎকার করেছে... সে যখন আল্লাহু আকবর বলেছে তার আশে পাশে কোনো শিক্ষার্থী ছিল না। কেন সে কলেজ ক্যাম্পাসে আল্লাহু আকবর বলে উস্কানি দিলো? ক্যাম্পাসে ‘আল্লাহু আকবর’ বা ‘জয় শ্রী রাম’ বলে প্ররোচনা করা যায় না।  

এই মন্ত্রী আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সরকার কোনো দুর্বৃত্তকে ছাড় দেবে না। 

এর আগে ভাইরাল হওয়া ভিডিওিতে দেখা যায়, স্কুটি পার্ক করে কলেজের দিকে যাচ্ছেন মুসকান। এসময় তার দিকে এগিয়ে আসে গেরুয়া ওড়না পরা একদল যুবক। তারা জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যুকবদের স্লোগান ও চিৎকারের মুখে রুখে দাঁড়ান মুসকান। আল্লাহু আকবার বলে বেশ কয়েকবার স্লোগানও দিয়েছেন তিনি। এসময় কলেজের কর্মকর্তারা মুসকানকে নিরাপত্তা দিয়ে কলেজে প্রবেশ করিয়ে দেয়।

তথ্যসূত্র: এনডিটিভি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬