বন্ধুর সঙ্গে নেশায় মত্ত মা, বন্দুক দিয়ে আত্মহত্যা করল সন্তান

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ PM
নিহত শিশু জ্যারিয়ন ওয়াকার

নিহত শিশু জ্যারিয়ন ওয়াকার © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‍লুইজিয়ানা অঙ্গরাজ্যে রাস্তায় গাড়ি থামিয়ে সামনের সিটে বসে বন্ধুর সাথে নেশায় মত্ত ছিলেন মা। মাদকাসক্ত ওই নারীর ৪ বছর বয়সী এক সন্তান সিটের নিচ থেকে একটি বন্দুক নিয়ে নিজ মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। 

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। নিহত শিশুর নাম জ্যারিয়ন ওয়াকার। জেফারসন প্যারিশ শেরিফ জোসেফ লোপিন্টো সোমবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ হতে পারে মঙ্গলবার

এক সংবাদ সম্মেলনে লাপিন্টো জানিয়েছেন, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জ্যারিয়ন নিজের মাথায় গুলি করে। শনিবার (২৯ জানুয়ারি) নিউ অরলেন্সের একটি আবাসিক এলাকায় এক ঘটনা ঘটে। গুলি করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার। এ ঘটনায় ওই মা এবং তার বন্ধুর পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি জ্যারিয়নের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শেরিফের অফিস কোনো মামলা করলে সরকারি কৌঁসুলিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লাপিন্টো বলেন, শিশুর মা এবং তার বন্ধু আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমরা সবসময়ই মানুষের ওপর দোষ চাপাতে পারি। কিন্তু এখনই কাউকে গ্রেফতার করার সময় আসেনি। কেননা তারা একটি শিশু হারিয়েছে। আর এটা ইচ্ছাকৃত ছিল না।

মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬
ময়মনসিংহে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির মসজিদে ডাকসুর বসানো এসি চালানোর সক্ষমতা নেই বিশ্ববিদ্…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষককের নিয়োগের চাহিদা আজই যাচ্ছে পিএ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বললেন শিক্…
  • ০২ জুলাই ২০২৬