ডয়চে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ PM
জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে

জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে © সংগৃহীত ছবি

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টা-পাল্টি অবস্থান নিয়েছে রাশিয়া-জার্মানি। জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করার পর পাল্টা জবাবে এই উদ্যোগ নিয়েছে দেশটি।

আরও পড়ুন: দোকানদার ছাড়াই দোকান চলছে ঢাবিতে

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন: স্কুল-কলেজ খুলছে দিল্লিতে

প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকে ডয়চে ভেলের মস্কো ব্যুরোর কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সেখানে কর্মরত সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধের সঙ্গে জড়িত জার্মান কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে মস্কো, যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন।

প্রসঙ্গত, জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে পৃথিবীর ৩০টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টা…
  • ২১ মে ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রকে ছুরিকাঘাত বহিরাগ…
  • ২১ মে ২০২৬
ঈদে গোপালগঞ্জে আলোচনায় ‘দক্ষিণ বঙ্গের কালো পাহাড়’ ও ‘ইরফান’
  • ২১ মে ২০২৬
ঈদযাত্রায় ৯ ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি
  • ২১ মে ২০২৬
শেনজেনভুক্ত দেশগুলোতে পিআর ও নাগরিকত্বের নিয়ম, কোন দেশে কত …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081