সহকর্মীর সঙ্গে প্রেম, সিএনএন প্রধানের পদত্যাগ

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ PM
সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার

সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার © সংগৃহীত

সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই মার্কিন কেবল নেটওয়ার্কের এক সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক প্রকাশ পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সেখানে ৫৬ বছর বয়সী জুকার বলেন, ‘আমি নিশ্চিতভাবে ভিন্ন উপায়ে আমার চাকরির মেয়াদের পরিসমাপ্তি ঘোষণা করছি। তবে এভাবে চলে যাওয়া ছিল আমার জন্য বিস্ময়কর এবং আমি প্রতি মিনিটকে অনেক ভালোবাসি।’

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

এক বার্তায় জেফ জুকার বলেন, সিএনএনের একজন সঞ্চালককে নিয়ে তদন্তের অংশ হিসেবে আমার ঘনিষ্ঠতম সহকর্মীর সঙ্গে সম্মতিমূলক সম্পর্ক নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সহকর্মীর সঙ্গে আমি দুই দশকেরও বেশি সময় কাজ করেছি।

তিনি বলেন, আমি স্বীকার করেছি, সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গড়ে ওঠেছিল। যা শুরু থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা পারিনি। এটি আমার ভুল ছিল।

তার সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী সহকর্মী হলেন সংবাদমাধ্যমটির প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গোলাস্ট। তিনি নেটওয়ার্কটিতে থেকে যাবেন। অ্যালিসন বলেন, জেফ ও আমি ঘনিষ্ঠ বন্ধু। গত ২০ বছর ধরে আমরা পেশাগত অংশীদার। সম্প্রতি করোনার কারণে আমাদের সম্পর্ক বদলে গেছে।

আরও পড়ুন: ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

তিনি আরও বলেন, সঠিক সময়ে আমাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে না পারায় আমি অনুতপ্ত। সিএনএনে আমার কর্মজীবনের জন্য আমি অবিশ্বাস্য গর্ববোধ করছি। রোজকার মতো ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

২০১৩ সাল থেকে সিএনএনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জুকার যুক্তরাষ্ট্রের অধিক ক্ষমতাধর মিডিয়া নির্বাহীদের অন্যতম ছিলেন।

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ
  • ০২ মার্চ ২০২৬
বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত
  • ০২ মার্চ ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬