মেডিকেল ছাত্রী খুন, পাকিস্তানি সেই যুবক আটক

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৬ AM
মায়ের সঙ্গে আনিমা হায়াৎ অ্যানি

মায়ের সঙ্গে আনিমা হায়াৎ অ্যানি © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আনিমা হায়াৎ অ্যানি (১৯) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত মেডিকেল ছাত্রীকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী এক পাকিস্তানি যুবককে গ্রেফতার করা হয়েছে। অ্যানি দীর্ঘদিন ধরে ওই তরুণের সঙ্গে বসবাস করে আসছিলেন।

গত রবিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পশ্চিম সিডনির প্যারামাট্টার পেনান্ট হিলস রোডের অ্যাপার্টমেন্টে অ্যাসিড ভর্তি বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রীকে। সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বারের বাসিন্দা আবু হায়াৎ ও আফ্রাহ রুমা দম্পতির বড় মেয়ে অ্যানি।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের পর পাকিস্তানি ওই যুবক তার নিজস্ব ট্রাক নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ ট্রাকটির ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে ধরা দেন।

পুলিশ সুপারিনটেনডেন্ট জুলি বুন বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখন প্রতিবেশী ও আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

জানা যায়, প্রেমের সম্পর্ক থেকে পরিবারের অমতে ছয় মাস ধরে আলাদা ছিলেন আনিমা হায়াৎ অ্যানি। ওই তরুণের সঙ্গে বিয়েও করেছিলেন বলে পরিবারের ধারণা। আটক তরুণ পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী মিরাজ জাফর তার স্বামী। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।

এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬