বেবি বাম্প বের করে রাস্তায় হাঁটলেন রিহানা

০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ PM
‘বেবি বাম্প’ বের করে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলেন রিহানা

‘বেবি বাম্প’ বের করে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলেন রিহানা © সংগৃহীত

অন্তঃসত্ত্বা আমেরিকার পপ গায়িকা রিহানা। প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন প্রেমিক গায়ক এসাপ রকি ও রিহানা। রিহানার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। খোলামেলা পোশাকে সেই চিহ্ন দেখালেন তিনি। নিউ ইয়র্কের প্রবল ঠান্ডা বাধা হয়ে দাঁড়ায়নি সেখানে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গায়ক এসাপ এবং রিহানার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। কেতাদুরস্ত রিহানা গোলাপি রঙের একটি ওভারকোট পরে রয়েছেন। তার পেটের অংশ অনাবৃত। নীচে নীল রঙের জিনস।

এর আগেই একাধিক সাক্ষাৎকারে রিহানা মা হওয়ার বাসনার কথা জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আগামী ১০ বছরে তিনি সন্তান ধারণের কথা ভাবছেন কি না। ৩৩ বছরের রিহানার উত্তর ছিল, “১০ বছর! ততদিনে আমি ৪০ পেরিয়ে যাব। তার আগেই আমি মা হব।”

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তি হতে পারে মার্চের শেষ দিকে: চেয়ারম্যান

এ কথা স্পষ্ট যে, পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন প্রেমিক এবং সহকর্মী এসাপের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতেই সন্তান আনার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তারা।

এর আগেও রিহানা অনেক বছর ধরে অসংখ্য উচ্চ ক্ষমতাধর পুরুষের সাথে একান্ত সময় কাটিয়েছেন।

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত, রিহানা ক্রিস ব্রাউনের সঙ্গে জুটি গড়ে ছিলেন। ব্রাউন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে একটি ঘটনার পর দুজনের বিচ্ছেদ ঘটে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬