পাবজি খেলতে বাধা: পরিবারের সবাইকে গুলি করে হত্যা করল কিশোর

৩০ জানুয়ারি ২০২২, ০৬:১৫ PM
পাবজি গেইম

পাবজি গেইম © প্রতীকী ছবি

অনলাইনে একটানা গেম খেললে যে কিশোর-কিশোরীদের মনে ভয়ঙ্কর কুপ্রভাব পড়ে, তার নিদর্শন বারবার মিলেছে। এবার তেমনই এক ভয়াবহ ঘটনা ঘটল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাবজি আসক্ত এক কিশোর গুলি করে মারল তার পরিবারকে। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

গত সপ্তাহে লাহোরের কাছে কাহনা এলাকায় এক পরিবারের সকলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পারে পুলিশ। ওই পরিবারের ১৪ বছরের এক কিশোর একমাত্র জীবিত ছিল। প্রথম থেকেই খটকা ছিল পুলিশের। কিশোরের আচরণ দেখে তাদের সন্দেহ হলেও প্রথমেই তাকে আটক করা হয়নি। বরং তাকে কয়েক দিন নজরে রাখা হয়। এরপরই তাকে আটক করা হয়। শেষ পর্যন্ত জানা যায়, আসল ঘটনা। কিশোরটি নিজেই তার অপরাধ কবুল করেছে।

অভিযুক্ত কিশোর জানিয়েছে, তার মা তাকে বকাবকি করেছিল সারাক্ষণ পাবজি খেলে বলে। এতেই তার মাথাগরম হয়ে যায়। এরপরই সে তাক থেকে পেড়ে আনে বন্দুক। তারপর টানা গুলি চালিয়ে একে একে খুন করে তার মা নাহিদ মুবারক (৪৫), ১৭ বছরের বোন, ১১ বছরের বোন ও ২২ মাসের ছোট্ট ভাইকেও।

প্রথমে কিশোর জানিয়েছিল, ঘটনার সময় সে দোতলায় ছিল। তখনই এক আততায়ী এসে সকলকে খুন করে পালিয়ে যায়। সে বন্দুকটিও নর্দমায় ফেলে দিয়েছিল। কিন্তু পরে তা উদ্ধার করে পুলিশ। মেলে কিশোরের রক্তমাখা পোশাকও। শেষ পর্যন্ত নিজের অপরাধ কবুল করে সে।

জানা গেছে, নাহিদ সেটি কিনেছিলেন আত্মরক্ষায় কাজে আসতে পারে ভেবে। শেষ পর্যন্ত সেই অস্ত্রই হয়ে উঠল তাদের মৃত্যুর কারণ।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬