মেয়েকে ২৭০ বার ধর্ষণের দায়ে বাবার কারাদণ্ড

২৮ জানুয়ারি ২০২২, ০৯:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত। অভিযুক্ত বাবার বয়স ৭৫ বছর।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে তিনি তার মেয়েকে ২৭০ বার করেছেন। ওই বাবাকে দোষী সাব্যস্ত করে বুধবার এই রায় দেওয়া হয়।

যৌন নির্যাতনের শুরু কয়েক দশক আগে হলেও মামলাটি করা হয়েছিল শুধু সাম্প্রতিক করা অপরাধ নিয়ে। মেয়েটির বর্তমান বয়স ৫৫ বছর। সাত বছর বয়স থেকে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। নব্বইয়ের দশকে তিনি তার বাবার সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: ঢাবির ১৫০ গণরুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাত্রলীগের

তবে ওই বাবা দাবি করেছেন, তিনি ‘কখনো তাকে ধর্ষণ করেননি।’ তাদের সম্পর্কে উভয়ের সম্মতি ছিল বলেও দাবি করেন তিনি।

প্রসিকিউটররা জানান, শিশু হিসেবে নিজ মেয়েকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে হতাশাজনক ও অস্বাভাবিক এক পরিবেশে বন্দি রেখেছিলেন তার বাবা। আদালতের রায়ে বিচারক বলেন, ‘‘আপনি আপনার মেয়েকে একটি বদ্ধ অন্ধকার খাঁচায় বন্দি করে রেখেছিলেন। আপনি মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছেন।’’

আরও পড়ুন: আরও কয়েকদিন থাকবে শৈত্যপ্রবাহ, কমবে রাতের তাপমাত্রা

প্রসিকিউটররা ১২ বছর কারাদণ্ড আশা করেছিলেন। তবে বুধবার দেওয়া রায়টি চূড়ান্ত নয়। এদিকে জার্মানির প্রচারমাধ্যম বায়ারিশা রুন্ডফুঙ্ক জানিয়েছে, অভিযুক্ত বাবা ইতালীয় নাগরিক।

সূত্র : ডয়চে ভেলে

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬