৫ হাজার টাকা কাবিনে বিয়ে এই দম্পতির, ফেসবুকে প্রশংসা

১০ জানুয়ারি ২০২২, ০৯:০৮ PM
কনে ও বর

কনে ও বর © সংগৃহীত

কাবিন নিয়ে দর কষাকষি, বিয়ে ভেঙে যাওয়া, অনেক টাকা কাবিন দিতে না পারায় বিয়ে করতে না পারা— চারপাশে এরকম ঘটনা কম নয়। কাবিন নিয়ে অংকের প্রতিযোগিতা যখন অনেকটা রীতি হয়ে উঠেছে, তখন আশার বাণী শোনালেন সিলেটের মৌলভীবাজারের সানজানা শারিন ও মো. ইসমাইল হোসেন।

বর-কনে দুজনই চাকরি করে, মাত্র ৫ হাজার টাকা কাবিনে বিয়ে হল তাদের। আর তা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রশংসায় মেতেছেন অনেকে। আবার অনেকে তাদের বিয়ের ছবি এবং খবরটা শেয়ারও করছেন।

আজ সোমবার (১০ জানুয়ারি) কনে সানজানা ফেসবুকে নিজের আইডিতে ‘কাবিনঃ মাত্র ৫ হাজার টাকা’ শিরোনামে  বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেন, আমার চাওয়া ছিলো বেশি টাকা কাবিন করে ডিভোর্স হলে অনেক টাকা বসে বসে খাওয়ার মত দুর্ভাগ্য যেন আল্লাহ আমাকে না দেন। আমি আল্লাহর কাছে এটাই চেয়েছি যেহেতু আমরা দুজনেই ছোট জব করি। আল্লাহ জাস্ট আমাদের সুস্থ রাখলেই হবে। পরিশ্রম করলে টাকা আসবে আমাদের কাছে ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেন, ‘৫ হাজার টাকা কাবিনে বিয়ে গ্রামেগঞ্জে আমার এই বয়সে শুনিনি। আরও এই কথা শুনে মুরুব্বিরা মাতামাতি শুরু করে দিয়েছেন। এটা কিভাবে সম্ভব?

“প্রচুর মাতামাতি হচ্ছিলো, আর ঝামেলা শুরু হয়ে গেছিলো। কাজীকে ডেকে আমি আনলাম, বুঝিয়ে বললাম ইসলামে তো ১০ দিরহাম মানে ৩ হাজারের মত কাবিন দেওয়ারও সুযোগ আছে।”

সানজানার মতে, আমরা তথাকথিত সামাজিক রীতির বাইরে বের হতে চাই। আমরা কম কাবিনেই বিয়ে করব। তখন কাজী সাব বললেন, তোমরা রাজি হলে আমার কোন সমস্যা নেই।

“আমার কথা হল বিয়ের আগেই কেন ডিভোর্সের চিন্তা করতে হবে? বিয়েতে আল্লাহর রহমত থাকলে বেশি টাকার কাবিন আমার জীবনে প্রয়োজন নাই। সব কিছুর জন্য মহান আল্লাহর নিকট শোকরিয়া।”

তানভির শাহরিয়ার রিমন নামে একজন ফেসবুকে তাদের বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, আমি এই ছবি এবং খবরটা শেয়ার না করে থাকতে পারছিনা। মাত্র ৫ হাজার টাকা কাবিনে বিয়ে করেছে ওরা দুজন-সানজানা আর ইসমাইল! পাত্রী সানজানা আমার পরিচিত ছোট বোন, সিলেটের মৌলভীবাজারে ওর বাড়ি।

বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950