শিক্ষার্থীদের যৌন হয়রানির দায়ে জাপানের ২০০ শিক্ষক বরখাস্ত

২১ ডিসেম্বর ২০২১, ০৮:৪১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত জাপানের ২০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ছিল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাপানের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি সমীক্ষা থেকে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮-২০১৯ সালে যৌন হয়রানির অভিযোগে ২৭৩ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। যা ২০১৯-২০ সালের তুলনায় বেশি। যৌন নিপীড়নের অভিযোগে জাপানে শিক্ষকদের শাস্তি টানা অষ্টম বছরে ২০০ বা তার ওপরে হলো।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

২০২০ সালে ৯৬ জন শিক্ষককে তাদের নিজস্ব স্কুলসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়। যা আগের বছরের ১২৬ থেকে কম হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীলতা করেছেন- এমন শিক্ষকদের বরখাস্ত করার জন্য মন্ত্রণালয় স্কুলগুলোকে নির্দেশ দিচ্ছে।

আরও পড়ুন: কুবি ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, মন্ত্রণালয় প্রথমবারের মতো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে কি-না তা দেখেছিল। ২০০টি মামলার মধ্যে ৩৯টিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি; কারণ ভুক্তভোগীরা বা তাদের পিতা-মাতা এ ব্যবস্থা গ্রহণ করতে চাননি। অন্য ২৮টি মামলায় ফৌজদারি অভিযোগ দায়ের করা উচিত কি-না সে বিষয়ে কোনো রায় দেওয়া হয়নি।

আরও পড়ুন: প্রাথমিকের ছাত্রীকে ‌কুপ্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

মন্ত্রণালয় চায়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ বিকালের মধ্যে
  • ২৫ মার্চ ২০২৬
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে বেলারুশ প্রেসিডেন্ট
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence