ওমিক্রন থেকে কারও রেহাই নেই লিখে স্ত্রী-সন্তানকে হত্যা করলেন চিকিৎসক

০৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে নিজের স্ত্রী-ছেলে ও মেয়েকে হত্যা করেছেন ভারতীয় এক চিকিৎসক। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওই চিকিৎসক স্ত্রী-সন্তানদের হত্যা করে  তার ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত। ওমিক্রনের হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই আমি ওদের মুক্তি দিয়ে দিলাম।

ওই চিকিৎসকের ভাই পুলিশকে জানান, এমন মেসেজ পাওয়ার সাথে সাথে তিনি তার ভাইয়ের বাড়িতে যান। তবে ততক্ষণে তার ভাই পালিয়েছিল। এসময় তিনি একঘরে তার ভাবি ও অন্যঘরে সন্তানদের লাশ দেখতে পান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল এখন থেকে আর লাশ গুনতে হবে না। সেখানে ওমিক্রনের কথাও লেখা ছিল। ঘাতককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬