বাড়ির কাজ না করায় ছাত্রকে পিটিয়ে মেরেই ফেললেন শিক্ষক

২১ অক্টোবর ২০২১, ০২:১৭ PM
ক্রাইম সিন

ক্রাইম সিন © প্রতীকী ছবি

বাড়ির কাজ না করায় তেরো বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভারতের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২০ অক্টোবর) রাজস্থানের চুরু জেলায় কোলাসার গ্রামের একটি বেসরকারি স্কুলে ওই ঘটনা ঘটে।

ঘটনাটি নিয়ে ভারতের ‘টাইমস নাউ নিউজ’ এক প্রতিবেদনে জানায়, বাড়ির কাজ না করায় শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেন ওই শিক্ষক। এতে গুরুতর আহত হন শিক্ষার্থী গণেশ এবং হাসপাতালে নয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গণেশ প্রতিষ্ঠানটির সপ্তম শেণির ছাত্র ছিলেন। অভিযুক্ত শিক্ষক মনোজ পুলিশকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই স্কুলের স্কীকৃতি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিংহ দোতাসরা। 

এদিকে ময়নাতদন্ত শেষে বিষ্ণুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence