শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা করছে ইইউ

১৯ অক্টোবর ২০২১, ০১:৫৫ PM
১২ বছরের কম বয়সী শিশুদের ফাইজার

১২ বছরের কম বয়সী শিশুদের ফাইজার © ফাইল ফটো

১২ বছরের কম বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত করোনা ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১৮ অক্টোবর) থেকে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইএমএ-র হিউম্যান মেডিসিনস কমিটি ৫ থেকে ১১ বছরের শিশুদের নিয়ে চলমান ক্লিনিক্যাল স্টাডির ফলাফলসহ ভ্যাকসিনের তথ্য পর্যালোচনা করবে। ইএমএ এই বয়সসীমার শিশুদের জন্য এটি ব্যবহারের সুপারিশ করবে কিনা সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতেই এই পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইএমএ-র মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সমর্থ হবে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ মতে, ১২ বছর এবং এর বেশি বয়সের শিশুরা ফাইজার ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছে। এখন পাঁচ বছর বয়স থেকেই শিশুদের এর আওতায় নিয়ে আসতে চাইছে কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence