ইরাবের সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক সুমন

১৫ অক্টোবর ২০২১, ০৮:৪১ PM
নিজামুল হক ও শরীফুল আলম সুমন

নিজামুল হক ও শরীফুল আলম সুমন © ফাইল ছবি

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশের (ইরাব)’ ২০২১-২২ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের একটি রিসোর্টে নির্বাচন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল আলম সুমন। 

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি সেলিনা শিউলী (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), কোষাধ্যক্ষ এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক সাইফ সুজন (দৈনিক বণিক বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশীদ আল রুহানী (শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক সোলায়মান সালমান (ডেইলি সান), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু বকর ইয়ামিন (রাইজিং বিডি) ও আইসিটি বিষয়ক সম্পাদক পিয়াস সরকার (মানবজমিন)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (দৈনিক সমকাল), ফারুক হোসাইন (দৈনিক ইনকিলাব), রকিবুল হক (দৈনিক আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।

তিন সদস্যের নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক আমানুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মুরাদ হোসেন।

এর আগে ইরাবের বিগত কমিটির সভাপতি সাব্বির নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence