গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকার সঙ্গে দেখা করতেন ইলেকট্রিশিয়ান

১৫ অক্টোবর ২০২১, ০৭:৩২ PM

© প্রতীকী ছবি

প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন এক ইলেকট্রিশিয়ান। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করেছে গ্রামবাসী। সেই সঙ্গে প্রেমিকার সঙ্গে তাঁর বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিহারের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে ওই গ্রাম পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন ওই ইলেকট্রিশিয়ান।

ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন ওই ইলেকট্রিশিয়ান। এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তাঁর প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close